ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সরিষাবাড়ীতে মন্দির নিরাপত্তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) সোহেল মাহমুদ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মন্দির নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার বিকালে সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়ার সভাপতিত্বে ও উপপরির্দশক সুমন আহম্মেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) সোহেল মাহমুদ।

এ সময় তিনি বলেন, আমরা বাংলাদেশের নাগরিক। এদেশ আমাদের সবার। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই। কোনো ধর্মীয় উপাসনালয়ে কেউ যদি অপ্রিতিকর ঘটনা ঘটাতে চায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সুস্থ সুন্দর ও অপরাধমুক্ত রাখতে কিভাবে হিন্দু সম্প্রদায়ের মন্দির নিরাপদ রাখা যায় এবং কিভাবে নিরাপত্তা বাড়ানো য়ায় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সব সময় ধর্মীয় মন্দির রক্ষায় নিরাপত্তা প্রধানে সোচ্চা থাকবেন বলেও তিনি জানান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জিত প্রসাদ সাহা, সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, খাগুরিয়া কালীমাতা মন্দির কমিটির সভাপতি রমেশ চন্দ্র সুত্রদর, শিমলা বাজার জগন্নাথ মন্দির কমিটির আইন বিষয়ক সম্পাদক শিবলু চন্দ্র ঘোষ প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ থানার পুলিশ সদস্য এবং সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

সরিষাবাড়ীতে মন্দির নিরাপত্তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪