ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ : সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যোৎসাহী কাফি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক পত্রাদেশে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি পদে সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত এবং জামালপুর নাগরিক ভয়েস এর সভাপতি ও জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ হেল কাফিকে (কাফি পারভেজ) বিদ্যোৎসাহী সদস্য পদে মনোয়ন দেওয়া হয়েছে।

২ ডিসেম্বর সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে এই মনোনয়ন দেওয়া হয়েছে। একই সাথে ওই পত্রে কলেজ পরিচালনা পর্ষদের মেয়াদ আসছে ২০২৫ সালের ১ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ে মধ্যে নিয়মিত কলেজ পরিচালনা পর্যদ গঠন করার আদেশও জারি করা হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ দলীয় সরকারের পতন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের আদেশে ২০ আগস্ট খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত।

এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাবেক সভাপতি অধ্যাপক মমতাজ বেগমকে সভাপতির দায়িত্ব দেন।

২ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মমতাজ বেগমের স্থলে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতকে সভাপতি মনোনয়ন দেওয়া হয়েছে।

একই সাথে বিদ্যোৎসাহী পদে গোলাম রব্বানীর স্থলে জামালপুর নাগরিক ভয়েস এর সভাপতি ও জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ হেল কাফিকে (কাফি পারভেজ) মনোনয়ন দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ : সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যোৎসাহী কাফি

আপডেট সময় ০৩:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪