ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ডিবির অভিযান : বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫ ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ১৪ নভেম্বর দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প শেরপুরে দেশি কড়ি কাইট্টা উদ্ধার, অবমুক্ত জামালপুরে দোকান মালিক সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা

যমুনা সারকারখানার সিবিএ’র বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

যমুনা সারকারখানার সিবিএ’র বিশেষ সাধারণ সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহৎ যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার বিকালে জেএফসিএল সিবিএ অফিস সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম।

সভায় ময়মনসিংহ আঞ্চলিক শ্রম অধিদপ্তরের শ্রম কর্মকর্তা শহিদুল ইসলাম, সারকারখানার সহ-ব্যবস্থাপক (প্রশাসন) আশরাফুল আলম, তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, উপজেলা শ্রমিক দলের উপদেষ্টা গোরাকেশ সাহা ভজ, উপজেলা বিএনপির সদস্য রাশেদুল ইসলাম লিটন, যমুনা সারকারখানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার কারখানার অ্যামোনিয়া শাখার মাস্টার অপারেটর আবু সাইদ। অন্য চার সদস্য হলেন আব্দুল মতিন, উজ্জ্বল কুমার সরকার, ইব্রাহিম খলিল ও নুরুল ইসলাম।

উল্লেখ্য, সিবিএ’র বর্তমান কমিটির সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী ব্যতীত কমিটির বাকি ২১ সদস্য পদত্যাগ করায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করবেন।

জনপ্রিয় সংবাদ

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

যমুনা সারকারখানার সিবিএ’র বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৫২:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪