ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড অর্ধ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই

দমকলকর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবেক পৌর মেয়রের মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানসহ অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ২৭ নভেম্বর বুধবার দুপুরে পৌরসভার মূলবাড়ি সংলগ্ন রেলক্রসিং সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুনে সাবেক পৌর মেয়র এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহীনের মালিকানাধীন টিনশেড মার্কেট, রড-সিমেন্টের দোকান, পাট ও ভুট্টার গুদাম, মিজানুর রহমান পারভেজের ওষুধের ফার্মেসিসহ আটটি ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল পুড়ে যায়।

পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মী ও স্থানীয়রা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ারসার্ভিস কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড অর্ধ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই

আপডেট সময় ১১:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪