ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ব্যাটারিচালিত রিকশা চলবে : হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা

ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর একমাসের জন্য স্থিতাবস্তা দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার কোর্ট।

এ আদেশের ফলে ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মো. রেজাউল হক ২৫ নভেম্বর সোমবার এ আদেশ দেন।

একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত এটর্নি জেনারেল আরশাদুর রউফ। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। সাধারণ নাগরিকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, চেম্বার আদালত হাইকোর্টের রায়ে একমাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন। এই আদেশের ফলে ঢাকার রাস্তায় যেসব ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে, সেগুলো চলাচল করতে আইনগত কোনো বাধা নেই।

রাষ্ট্রপক্ষ বলেছে, চেম্বার কোর্টের আদেশের ফলে ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই।

এর আগে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়ে আদেশ দেয় হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে উচ্চ আদালত। গত ১৯ নভেম্বর এ আদেশ দেয় হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এরআগে বৃহত্তর ঢাকা সিটির প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকসা চলাচল বন্ধ চাওয়া হয়।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ব্যাটারিচালিত রিকশা চলবে : হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা

আপডেট সময় ০৬:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪