ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

সরিষাবাড়ীতে বন্ধ পাটকল চালুর দাবিতে মানববন্ধন

আলহাজ জুট মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেন কারখানার শ্রমিকেরা। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্ধ হয়ে যাওয়া আলহাজ জুট মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে কারখানার শ্রমিকেরা।

২৪ নভেম্বর রবিবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন দিগপাইত-ভুয়াপুর প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল আলহাজ জুট মিল শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৭ সালে পৌর এলাকার মাইজবাড়ী এলাকায় স্থাপিত হয় আলহাজ জুটমিল। এখানে পাটের তৈরি বস্তা, ব্যাগ ও কার্পেটের সুতা তৈরি হতো। কারখানায় প্রায় ৩ হাজারের বেশি নারী-পুরুষ শ্রমিক কর্মরত ছিলেন। এতে দৈনিক প্রায় ১৫ মেট্রিক টন পণ্য উৎপাদন হতো। হঠাৎ ২০১৮ সালের ২০ জুলাই প্রায় ৮০ কোটি টাকা লোকসান ও ১৫ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানাটি বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এতে কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়ে কারখানার শ্রমিকেরা। বক্তারা আলহাজ্ব জুটমিলসহ সব শিল্প কারখানা পুনরায় চালুর দাবি জানান।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, আলহাজ্ব জুটমিল শ্রমিক দলের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়াসহ অনেকেই।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে বন্ধ পাটকল চালুর দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৪:৫৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪