ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে আ. লীগ জাপা সমর্থক, প্রতিবাদে ইসলামপুরে সংবাদ সম্মেলন

ইসলামপুরে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।ছবি: বাংলারচিঠিডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটিতে আ. লীগ ও জাপা সমর্থক সাতজনকে স্থান দেওয়ার প্রতিবাদে ইসলামপুরে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।

২৪ নভেম্বর রবিবার দুপুরে ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটিতে সাতজন প্রতিনিধির মধ্যে আওয়ামী লীগ পরিবারের সন্তান ও জাতীয় পার্টির সমর্থকদের রাখায় প্রতিবাদ জানান তারা।

ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী সাব্বির খান লোহানী বলেন, ২২ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ইসলামপুর উপজেলার সাতজন প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে। জুলাই/আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের কোন অস্তিত্ব ছিল না।

সাধারণ শিক্ষার্থী মো. শরীফ সরকার বলেন, জিহাদি হাসান নাবিল খান, সিদ্দিকুর রহমান মিসবাহ, তৌহিদুর রহমান জিসানসহ বাকিদের তারা চিনেন না। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থক দাবি করে জেলা কমিটি থেকে তাদেরকে অপসারণের দাবি জানান।

এ সময় মো. সাঈম খান, মো. রেদুওয়ান হোসেন সিয়াম, সানজিদা জাহান রিফা, মাহি আক্তার, মাসুম খান, মীম আক্তারসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে আ. লীগ জাপা সমর্থক, প্রতিবাদে ইসলামপুরে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৫:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪