ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বুবলীর সাত সিনেমা মুক্তির অপেক্ষায়

চিত্রনায়িকা শবনম বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলীর ৭টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাগুলো পর্যায়ক্রমে আগামী বছর মুক্ত পাবে। সিনেমাগুলোর মধ্যে রয়েছে, জাকির হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’, রাখাল সবুজের ‘ফুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’।

সাতটি সিনেমাতে তার বিপরীতে নায়ক হিসেবে আছেন সিয়াম, রোশান, নীরব ও আসিফ নূর।

সিনেমাগুলো নিয়ে বুবলী খুবই আশাবাদী। বুবলী বলেন, প্রত্যেকটি সিনেমারই গল্প এক কথায় অসাধারণ। আমার প্রত্যেকটি চরিত্রে এতো বৈচিত্র পেয়েছি যে, চরিত্রগুলো ফুটিয়ে তুলতে অনেক শ্রম দিয়েছি, কষ্ট করেছি। যেমন দেবাশীষ দা’র সিনেমাটি কমেডি ঘরানার। মানুষ হাসানো অনেক কঠিন। এই সিনেমায় কাজ করা অনেক চ্যালেঞ্জিং ছিলো। অন্য সিনেমাগুলোর ক্ষেত্রেও তাই।

রাজু স্যারের কথা বিশেষভাবে বলতেই হয়, তিনি ভীষণ গুণী এবং জ্ঞানী একজন পরিচালক। স্যারের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। শাকিব খানের কাছে কৃতজ্ঞ। তার সঙ্গে ১২টি সিনেমাতে আমি অভিনয় করেছি। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি। নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। দর্শক যেন সিনেমায় নায়িকা বুবলীর মাঝে একজন জাত অভিনেত্রীকে খুঁজে পায় সেই চেষ্টাই করে যাই।

আমি কৃতজ্ঞ আমার সকল ভক্ত দর্শকের কাছে, কারণ তারা সবসময়ই ভালোবেসে আমার পাশে থেকেছেন। ধন্যবাদ সংবাদ মাধ্যমের প্রতি, ধন্যবাদ আমার সকল সিনেমার প্রযোজক, পরিচালক, হিরো’সহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীদেরকেও।

উল্লেখ্য, ২০১৪ সালে বাংলাভিশনে সংবাদ পাঠক হিসেবে বুবলীর মিডিয়াতে কাজ শুরু। এরপর ২০১৬ সালে সিনেমায় তার যাত্রা শুরু হয়।

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

বুবলীর সাত সিনেমা মুক্তির অপেক্ষায়

আপডেট সময় ০৬:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪