ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ইসলামপুরে যমুনার চরের একটি বাড়ির আঙিনায় গাঁজা চাষ

প্রতিবেশীদের চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়িতে গাঁজা চাষ করছিলেন নজরুল ইসলাম। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে গাঁজা গাছের বাগান জব্দ করেছে পুলিশ। নিজ বাড়ির আঙিনায় গাঁজার গাছ রোপণ করেছিলেন নোয়ারপাড়া ইউনিয়নের দুর্গম চর কাঠমা কৃষ্ণনগর এলাকায় নজরুল ইসলাম (৪৫)। ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তার বাড়ির আঙিনা থেকে প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের গাঁজার বাগান জব্দ করে।

এ সময় পুলিশ দেখে পালিয়ে যান নজরুল ইসলাম। তিনি কাঠমা কৃষ্ণনগর গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।

জানা যায়, নজরুল ইসলাম প্রতিবেশীদের চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়িতে গাঁজা চাষ করছিলেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, নজরুল ইসলাম তার বাড়ির আঙিনায় গাঁজার গাছ রোপণ করেন। খবর পেয়ে এসআই এমদাদ হোসেন ফোর্স সাথে নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১০ ফুট উচ্চতার গাঁজার বাগান জব্দ করা হয়। এতে ৫ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

ইসলামপুরে যমুনার চরের একটি বাড়ির আঙিনায় গাঁজা চাষ

আপডেট সময় ১০:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪