ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

টানা দুই ম্যাচে ড্র করে পাঁচে নেমে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল

বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করতে পারল না ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২০ নভেম্বর বুধবার উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। এর আগের ম্যাচেও ভেনেজুয়েলার বিপক্ষে একই ব্যবধানে ড্র করেছিলো দরিভালের দল। টানা দুই ম্যাচে ড্র করে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সালভাদরের এরিনা ফন্টে নোভা স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলই কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। ব্রাজিল প্রথমার্ধে সাতটি শট নিলেও মাত্র একটি ছিল লক্ষ্যে। অপরদিকে পুরো ম্যাচেই নিজেদের রক্ষণভাগে মনোযোগ দিয়েছে বিয়েলসার উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে উরুগুয়ে এগিয়ে যায়। ডি-বক্সের বাইরে থেকে ভালভার্দের বাঁকান শট নাগালে পাননি ব্রাজিলের গোলরক্ষক এডারসন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি উরুগুয়ে। ম্যাচের ৬২তম মিনিটে সমতায় ফেরে ব্রাজিল।

উরুগুয়ের ডি-বক্সে জটলা লাগলে বল ভালোভাবে ক্লিয়ার করতে পারে না ডিফেন্ডাররা। ডি-বক্সের বাইরে থেকে নেয়া গারসনের শট জাল খুঁজে নেয়। দারুণ এই গোলে সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ব্রাজিল। তবে উরুগুয়ের ডিফেন্স ভাঙতে পারছিল না ভিনিসিউস-ইঘোররা।

শেষ দিকে দারুণ জমে ওঠা লড়াইয়ে গোল করার চেষ্টা করেছে দুই দলই। তবে প্রত্যাশিত গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম্যা চে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় ব্রাজিল ও উরুগুয়েকে।

১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে ব্রাজিল। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

টানা দুই ম্যাচে ড্র করে পাঁচে নেমে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল

আপডেট সময় ০৩:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪