ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এ স্লোগান সামনে রেখে এবং অপুষ্টিজনিত রোগ-ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা এবং সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে গঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ১৯ নভেম্বর মঙ্গলবার সদর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী।

উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সভায় অনুষ্ঠানে সার্বিক সহায়তা করে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম ও জেসমিন প্রকল্প।

এতে মুখ্য আলোচক ছিলেন কমিটির সদস্য সচিব ও সদর উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাজেদুর রহমান, সিংহজানি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, উন্নয়ন সংঘের মানবসম্পদ পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেসমিন প্রকল্পের পুষ্টি বিশেষজ্ঞ নাহিদা ইসলাম, জামালপুর এপি ম্যানেজার মিনারা পারভীন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. প্রাপ্তি।

সভায় অর্ধশতাধিক সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে জামালপুরে পুষ্টি উন্নয়ন কার্যক্রমে অসামান্য অবদান রাখার জন্য উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের প্রতি প্রশংসা করেন। বক্তারা এলাকা সম্প্রসারণের জন্য সংস্থা দুটির প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সচেতন করতে পুষ্টি বিষয়ক উদ্বুদ্ধমূলক আলোচনা করার জন্যও গুরুত্বারোপ করা হয়।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

আপডেট সময় ০৭:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪