ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে বিশ্ব টয়লেট দিবস উদযাপিত

বাসা ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভায় অংশগ্রহণকারীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে বিশ্ব টয়লেট দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা করেছে বেসরকারি এনজিও বাসা ফাউন্ডেশন। ‘বাদ যাবে না একজনও’ প্রতিপাদ্যে স্যানিটেশন সংকট নিয়ে সচেতনতা বাড়াতে এ আলোচনা সভার আয়োজন করে এনজিওটি।

১৯ নভেম্বর মঙ্গলবার সকালে জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় এ সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান।

বাসা ফাউন্ডেশন ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের সিটি কো-অডিনেটর অসীম চন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার লিয়াকত হোসেন।

বক্তারা বলেন, প্রতিবছর ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস পালন করা হয়। এই বৈশ্বিক উদ্যোগ স্যানিটেশন সংকট নিয়ে জনসচেতনতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। এখনও বিশ্বের বড় সংখ্যক মানুষ নিরাপদ টয়লেট সুবিধা থেকে বঞ্চিত। অনেকে উন্মুক্ত স্থানে শৌচকর্ম করেন যা স্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তাই নিরাপদে পরিচালিত স্যানিটেশন ব্যবস্থা, মনুষ্য পয়ঃবর্জ্য, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু সহিষ্ণু টয়লেট তৈরির মাধ্যমে জনস্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব।

জামালপুর পৌরসভার মাধ্যমে ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় টয়লেট ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখছে বাসা ফাউন্ডেশন। জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত করছে এই এনজিওটি।

আলোচনা সভায় কমিউনিটি পর্যায়ের নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে বিশ্ব টয়লেট দিবস উদযাপিত

আপডেট সময় ০৭:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪