ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

সাংবাদিক মোস্তফা বাবুলের স্মরণসভা অনুষ্ঠিত

সাংবাদিক মোস্তফা বাবুলের স্মরণসভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. হারুন অর রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের প্রয়াত সাংবাদিক ও লেখক বাংলাদেশ টেলিভিশন বিটিভির সাবেক জেলা সংবাদদাতা মোস্তফা বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বুধবার রাতে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে প্রেসক্লাব জামালপুর এ স্মরণ সভার আয়োজন করে।

প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মো. মুখলেছুর রহমান লিখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমীর উদ্দিন, সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহ, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, প্রথমআলোর সাংবাদিক মো. আব্দুল আজিজ, প্রয়াত সাংবাদিক মোস্তফা বাবুলের মেয়ে তানিয়া আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, মোস্তফা বাবুলদের মতো সাংবাদিকদের আমাদের স্মরণে রাখতে হবে, কারণ তিনি একজন নির্ভিক সাংবাদিক ছিলেন। তিনি আর কখনও আমাদের মাঝে ফিরে আসবেন না। তার সাংবাদিকতার লেখনির ক্ষুরধার আদর্শকে ধারণ করে তরুণ প্রজন্মের সাংবাদিকদের সাংবাদিকতা পেশাকে আরও গ্রহণযোগ্য করে তোলার সুযোগ নিতে হবে। এছাড়াও স্মরণসভায় মোস্তফা বাবুলের জামালপুরে দীর্ঘদিনের সাংবাদিকতার বিষয়ের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

স্মরণসভায় প্রেসক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সকল সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাংবাদিক মোস্তফা বাবুলের স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৪৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪