ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত

বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভায় অতিথিরা। ছবি: বাংলারচিঠিডটকম

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জামালপুরে মতবিনিময় সভা করেছে জামালপুর ডায়াবেটিক সমিতি। সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও হেলথ রিপ্রেজেনটেটিভদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

১৪ নভেম্বর বৃহ্স্পতিবার দুপুরে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের পাঁচতলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাযযাদ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মো. ফজলুল হক এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এছাড়া বক্তব্য রাখেন জামালপুর জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান তারিকুল ইসলাম রনি, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল জলিল, এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকাম, দৈনিক দিনকালের সাংবাদিক মুকুল রানা প্রমুখ।

সভায় এই হাসপাতালের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মান বৃদ্ধি, কম খরচে স্বাস্থ্যসেবা প্রদান, ডাক্তার-নার্স ও কর্মচারীদের সদাচরণের প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা।

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত

আপডেট সময় ১০:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪