ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

ইসরাইলের হামলায় ১৩ শিশুসহ নিহত ৩০

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ১০ নভেম্বর রবিবার জানিয়েছে, ফিলিস্তিনি ভূখ-ের উত্তরাঞ্চলে দুটি বাড়িতে ইসরাইলের পৃথক হামলায় ১৩ শিশুসহ ৩০ জন নিহত হয়েছে।

১০ নভেম্বর ভোরে উত্তর গাজার জাবালিয়ায় একটি বাড়িতে প্রথম হামলায় ১৩ শিশুসহ ‘অন্তত ২৫’ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স একথা জানিয়েছে।

৬ অক্টোবর থেকে ইসরাইলি সামরিক বাহিনী হামাস যোদ্ধাদের পুনরায় সংগঠিত হওয়া বন্ধ করার অজুহাতে জাবালিয়াসহ গাজার উত্তরাঞ্চলে বিমান ও স্থল হামলা চালিয়েছে।

গাজা শহরের সাবরা এলাকার ইসরাইলের আরেক হামলায় পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

সংস্থাটি আরও জানায়, ‘অনেক বেসামরিক নাগরিক এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।’

হামাস পরিচালিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, হামাসের হামলার পর ইসরাইলের প্রতিশোধমূলক নির্বিচার হামলায় গাজায় বহু নারী ও শিশুসহ ৪৩,৫৫২ জন প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

জাতিসংঘ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।সূত্র:বাসস।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

ইসরাইলের হামলায় ১৩ শিশুসহ নিহত ৩০

আপডেট সময় ০৫:০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪