ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে তার সরকার বদ্ধপরিকর।

ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ের দু’দিন পর ৭ নভেম্বর বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন বলেন, ‘শুধুমাত্র বিজয়ী হয়েই দেশকে ভালবাসা যায় তা নয়, পরাজিত হয়েও দেশকে ভালোবাসতে হবে। আমাদের মার্কিনরা তাও পারে।

ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা ও রুশ বার্তা সংস্থা তাস’র উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।

২০২০ সালে বাইডেনের কাছে হেরে আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর করেননি ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল রিপাবলিকান সমর্থকরা। মার্কিন ইতিহাসে নজিরবিহীন ওই হামলায় হতাহতের ঘটনা ঘটে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত তার সরকার। সেই সঙ্গে ডেমোক্র্যাট সমর্থকদের দেশ গঠনে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান বাইডেন।
এদিকে, বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মন্ত্রিপরিষদ গঠনে সম্ভাব্য তালিকা নিয়েও চলছে বিচার-বিশ্লেষণ।

মার্কিন গণমাধ্যম ও রাজনীতি বিষয়ক আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের টিম এরইমধ্যে কাগজ পত্রহীন অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পরিকল্পনা শুরু করেছে। সেই সঙ্গে অর্থনীতি চাঙ্গা ও মূল্যস্ফীতি রোধেকল্পে কাজ চলছে।

২০২৬ সালে যুক্তরাষ্ট্রের আড়াইশ’ বছর পূর্তি। এ উপলক্ষে ট্রাম্প প্রশাসন ২০২৫ সাল থেকে বছরব্যাপী উৎসব উদযাপনের প্রস্তুতি ও নিচ্ছে।

বিশ্লেষকরা বলেছেন, শুধু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নয়, মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও রিপাবলিকানরা দখলে নেয়ায় ট্রাম্পের পক্ষে এবার তার নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন অনেকটাই সহজ হবে।

ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের তোড়জোড় শুরু হয়ে গেছে। আসছে নতুন বছরের শুরুতে ২০ জানুয়ারি শপথ নিচ্ছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট।সূত্র:বাসস।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন

আপডেট সময় ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪