ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার প্রথম বর্ষপূর্তি উদযাপিত

রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার প্রথম বর্ষপূর্তির কেক কাটেন অতিথিবৃন্দ। ছবি: আসমাউল আসিফ

জামালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে কলেজের এক পাঠকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বর্ষসেরা রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ।

এ সময় তিনি বলেন, রক্তের বন্ধন মুমূর্ষু অসহায় মানুষের সেবায় নিয়োজিত। সময়ের সাথে সাথে রক্তের বন্ধন তার কার্যক্রমের পরিধি বৃদ্ধি করে শহর থেকে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যন্ত বিস্তৃতি করেছে। রক্তদানের চেয়ে মহৎ আর কোন দান হতে পারে না, তাই তিনি স্বেচ্ছায় রক্তদানে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সংগঠনটিকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।

রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার এক বছরের পথচলাকে সাধুবাদ জানিয়ে আরও সামনে এগিয়ে যাওয়ায় অনুপ্রেরণা দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক খেলানা রানী দেব, শিক্ষক সংসদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম, রক্তের বন্ধনের উপদেষ্টা সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াসীন ইবনে মাসুদ, শিক্ষক সংসদের কোষাধ্যক্ষ প্রভাষক রবিউল ইসলাম, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মোখলেছুর রহমান, সহ-সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক আলমগীর বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহীল কাফী নয়ন, অংশু ঘোষ, কার্যনির্বাহী সদস্য মারুফ, রাকিব, রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে কলেজ শাখার বর্ষসেরা রক্তদাতা হিসেবে শাকিল আহাম্মেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।গত এক বছরে চারবারসহ মোট নয়বার রক্তদান করায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও কলেজ শাখার পক্ষ থেকে গত এক বছরে মোট ৪৮৭ ব্যাগ রক্তদান সম্পন্ন হয়েছে।

পরে অতিথিবৃন্দ সবাইকে নিয়ে সংগঠনটির প্রথম বর্ষপূর্তির কেক কাটেন।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার প্রথম বর্ষপূর্তি উদযাপিত

আপডেট সময় ০৩:০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪