ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

বৈরুতের দক্ষিণে ইসরাইলি হামলায় নিহত ২০ : লেবানন

বৈরুতের দক্ষিণের একটি শহরে ৫ নভেম্বর মঙ্গলবার আবাসিক ভবন লক্ষ্য করে ইসরাইলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।

রাজধানী থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে উপকূলীয় শহরটিতে অভিযানের বিষয়ে মন্ত্রণালয় জানায়, বারজায় ইসরাইলি শত্রুদের অভিযানে ২০ জন নিহত হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।

ঘটনাস্থলে থাকা এক এএফপি সংবাদদাতা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ভবনটি থেকে আগুনের শিখা বের হতে থাকলে বেশ ক’টি পরিবার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটির বাইরের কোনো অঞ্চলে মঙ্গলবার এটি ছিল দ্বিতীয় ইসরাইলি হামলা। গোষ্ঠীটি ২৩ সপ্টেম্বর থেকে ইসরাইলের লক্ষ্যবস্তু। এর আগে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বারজার কাছে উপকূলীয় শহর জিয়েহতে আরেকটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলায় একজন নিহত হয়েছে।

একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, হামলাটি ছিল হিজবুল্লাহ ব্যবহৃত একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্যবস্তু করে।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বৈরুতের দক্ষিণে ইসরাইলি হামলায় নিহত ২০ : লেবানন

আপডেট সময় ০৩:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪