ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ছাত্রীকে ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিঞ্জিরাম নদীর ভাতখাওয়ায় সেতু চায় পাঁচ গ্রামের মানুষ গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে সাবেক প্রধান শিক্ষিকা নাজমুন নাহারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

সাবেক প্রধান শিক্ষিকা নাজমুন নাহারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীর চর পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমুন নাহারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

৫ নভেম্বর মঙ্গলবার বিকালে চর পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মানবন্ধনে ওই শিক্ষিকার বিরুদ্ধে এ অভিযোগ করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১২ সালে ১৭ নম্বর চর পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে যোগদান করেন নাজমুন নাহার। স্বামী আওয়ামী লীগনেতা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি থাকায় ক্ষমতার দাপটে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার পদ ভাঙিয়ে নেন। দায়িত্ব পালনের সময় বিদ্যালয়ের নামে সরকারি সকল বরাদ্দ নামমাত্র কাজ দেখিয়ে শিক্ষা কর্মকর্তাদের যোগ সাজসে আত্মসাৎ করেছেন। সহকারীরা এর প্রতিবাদ করলে তাদের সাথেও অসদাচরণ করেন বলেও বক্তারা অভিযোগ করেন। মানববন্ধনে বক্তারা ওই শিক্ষিকার পদত্যাগসহ শাস্তির দাবি করেন।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন বলেন, অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতসহ যে কোন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. লিটন তালুকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নূরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শাহানশা, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. স্বাধীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, অভিভাবক জমিলা প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ছাত্রীকে ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সরিষাবাড়ীতে সাবেক প্রধান শিক্ষিকা নাজমুন নাহারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট সময় ০৯:১৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪