ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জামালপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ

আলোচনা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

অসময়ে বৃষ্টি, অতিবৃষ্টি, খরাসহ বহুমাত্রিক দুর্যোগ এবং পরিবেশের ভারসাম্যহীনতা থেকে দেশ ও জনজীবন রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৫ নভেম্বর মঙ্গলবার পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ও খাপ খাওয়ানো কৌশল বিষয়ক ফোকাল ব্যক্তিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন। সংস্থার কেন্দুয়া কালিবাড়ি কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।ছবি: বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে দুই ব্যচে ৪৪ জন ফোকাল ব্যক্তি অংশ নেন।

প্রশিক্ষণে জলবায়ু সম্পর্কে ধারণা, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব, খাপ খাওয়ানোর কৌশল, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, বৃক্ষনিধন প্রতিরোধ, বিভিন্ন পর্যায়ের দূষণরোধে করণীয়, সামাজিক সচেতনতা তৈরিতে ব্যক্তি পর্যায় ও প্রাতিষ্ঠানিকভাবে করণীয় নির্ধারণসহ পরিবেশ উন্নয়ন ও জলবায়ু বিষয়ক বিশ্লেষণমুখী আলোচনা করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের একাংশ।ছবি: বাংলারচিঠিডটকম

এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ পরিচালনার জন্য এবং বিভিন্ন এলাকায় ফোকাল ব্যক্তি মনোনীত করায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন উন্নয়ন সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জামালপুর সদর, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলার মনোনীত ফোকাল ব্যক্তিদের নিয়ে এ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে সিডস কর্মসূচির সদর উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম জানান।

উল্লেখ নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক (সিডস) কর্মসূচির আওতায় ২০২৮ সালের শেষ নাগাদ জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামালপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় ০৮:২৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪