ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

সরিষাবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা পেলেন বিনামূল্যে সার-বীজ

কৃষকদের হাতে বীজের প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক সাড়ে ৫ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ৩ নভেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফসল বৃদ্ধির লক্ষ্যে এ বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার ৫ হাজার ৫৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করা হয়। এদের মধ্যে ৪ হাজার ৬০০ জনের মধ্যে সরিষা, ৮০ জনের মধ্যে গম, ভুট্টা ৬০ জন, পেঁয়াজ ৪০ জন, চিনা বাদাম ৮০ জন, মুগ ডাল ৩০ জন, মসুর ডাল ৪০ জন ও খেসারি ডাল ২০ জন কৃষকের মধ্যে এসব বিতরণ করা হয়। এসব বীজ প্রায় ৭৩৮ হেক্টর জমিতে বপন করা হবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহসহ কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা পেলেন বিনামূল্যে সার-বীজ

আপডেট সময় ১১:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪