ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ইসরাইলি বিমান হামলায় লেবাননে প্রবাসী বাংলাদেশি নিহত : দূতাবাস

লেবাননে ইসরাইলি বিমান হামলায় কর্মস্থলে যাওয়ার পথে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস।

২ নভেম্বর শনিবার বিকেলে (স্থানীয় সময়) বৈরুতের গ্রাজমিয়ে এলাকায় এ ঘটনা ঘটে বলে দূতাবাস আজ জানায়।

নিহত মোহাম্মদ নিজাম উদ্দিন (৩১) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খয়রা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে, তার পাসপোর্ট নম্বর ইএফ ০৬২০০৪৩।

লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাবেদ তানভীর খান প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের অর্থনীতিতে তার অবদানের জন্য নিহতকে ‘রেমিটেন্স যোদ্ধা’ হিসাবে সম্মান জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

নিহতের স্ত্রী লেবাননে রয়েছেন এবং বাংলাদেশ দূতাবাস তার সঙ্গে যোগাযোগ রাখছে বলে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, তাকে জানানো হয়েছে যে চলমান সংঘর্ষের মধ্যে ফ্লাইটের অভাবের কারণে মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না।সূত্র:বাসস।

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

ইসরাইলি বিমান হামলায় লেবাননে প্রবাসী বাংলাদেশি নিহত : দূতাবাস

আপডেট সময় ০৪:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪