ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে চিকিৎসককে মারধরকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

মারধরকারীদের গ্রেপ্তারের দাবিতে আল্টিমেটাম দিয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ হাসপাতালের নারী চিকিৎসককে মারধরের ঘটনায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ২ নভেম্বর শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচিতে বক্তব্যকালে তিনি এই আল্টিমেটাম দেন।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নারী চিকিৎসক ডা. আছমা লাবনীর ওপর হামলা ও মারধরকারীদের গ্রেপ্তার করা না হলে সারা জেলার হাসপাতালগুলোতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন তিনি।

এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, চিকিৎসকেরা যদি নিরাপত্তা না পায় তাহলে তারা কিভাবে মানুষের সেবা দেবেন। তাই প্রথমে কর্মস্থলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

অবস্থান কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক ও কর্মচারীরা অংশ নেন।

উল্লেখ্য, ২৮ অক্টোবর সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত রিকশাচালক পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাসু মিয়ার ছেলে রজব আলীর চিকিৎসকের অবহেলায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন হাসপাতালে আরএমও ডা. আসমা লাবনীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তাকে মারধর করেন।

নারী চিকিৎসককে মারধরের ঘটনায় ২৯ অক্টোবর মঙ্গলবার রাতে আটজনকে নামীয় ও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বকশীগঞ্জে চিকিৎসককে মারধরকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

আপডেট সময় ০৮:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪