ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

আইনশৃঙ্খলা রক্ষায় বকশীগঞ্জ থানার ওসির মতবিনিময়

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওসি খন্দকার শাকের আহমেদ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চলমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২ নভেম্বর শনিবার বিকালে বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়নের সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

ওসি শাকের আহমেদ বলেন, আমি যতদিন বকশীগঞ্জে আছি ততদিন মাদক, জুয়া, অপরাধীদের কোন জায়গা হবে না।

সেই সাথে তিনি বাল্যবিবাহ মুক্ত, আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক অবক্ষয় রোধে সকলের সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি মাদকমুক্ত উপজেলা গড়তে তরুণ ও যুব সমাজকে খেলাধুলায় ব্যস্ত থাকার পরামর্শ দেন ওসি খন্দকার শাকের আহমেদ।

তিনি বলেন, ইতিবাচক চিন্তা, ইতিবাচক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমাজ থেকে অপরাধ দমন করা হবে।

সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপাতি রাশেদুজ্জামান সোনামিয়া, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, সহকারী শিক্ষক জাকির হোসেন, সাধুরপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আতিকুর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাধুরপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আলামিন খান।

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষায় বকশীগঞ্জ থানার ওসির মতবিনিময়

আপডেট সময় ০৯:১১:০৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪