ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে নারী চিকিৎসককে মারধরে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের প্রতিবাদ সভা।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে হাসপাতালে ঢুকে নারী চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ ঘটনার প্রতিবাদে চিকিৎসক ও কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হাসপাতাল থেকে শুরু করে পৌর শহর প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সাইফুল ইসলাম।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা মানুষের সেবা দিতে এসেছি। আমরা কারও প্রতিপক্ষ নয় কিন্তু কিছু দুর্বৃত্ত আমাদের ভদ্রতার সুযোগ নিয়ে আমাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। তাই অবিলম্বে ডা. আছমা লাবনীর ওপর হামলাকারী সাবেক পৌর কাউন্সিলর জহুরুল ইসলামসহ অন্যান্যদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে কর্মস্থলে সকল চিকিৎসক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, ২৮ অক্টোবর সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত রিকশাচালক পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাসু মিয়ার ছেলে রজব আলীর চিকিৎসকের অবহেলায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন হাসপাতালে আরএমও ডা. আসমা লাবনীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তাকে মারধর করেন। এ ঘটনায় ফুঁসে উঠেছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

নারী চিকিৎসককে মারধরের ঘটনায় ২৯ অক্টোবর মঙ্গলবার রাতে আটজনকে নামীয় ও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বকশীগঞ্জে নারী চিকিৎসককে মারধরে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪