ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

নকলায় বিনামূল্যে বীজ, রাসায়নিক সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা

বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২৯ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীসহ কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী বলেন, নকলা উপজেলায় ১৫৫ জন কৃষককে গম বীজ, ২৫০ জন কৃষককে ভুট্টা বীজ, ৩ হাজার জন কৃষককে সরিষা বীজ, ১০০ জন কৃষককে চিনাবাদাম বীজ, ৪০ জন কৃষককে শীতকালীন পেঁয়াজ বীজ, ৮০ জন কৃষককে মুগ ডাল বীজ এবং ৮০ জন কৃষককে মসুর ডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নকলায় বিনামূল্যে বীজ, রাসায়নিক সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা

আপডেট সময় ০৭:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪