ঢাকা ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

বশেফমুবিপ্রবিতে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান। ছবি: বাংলারচিঠিডটকম

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আমরা মেধার বিকাশ ঘটিয়ে সাফল্য এগিয়ে নিতে কাজ করে যাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষ করে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্তে তোমাদের দক্ষতার নজির স্থাপন করে দেশ এবং বিশ্ববিদ্যালয়ের সাফল্য বয়ে নিয়ে আসবে এটাই আমার প্রত্যাশা। আমি আশা করব নির্ধারিত সময়ের মধ্যে সকলেই তোমাদের ডিগ্রি অর্জন করবে এবং নিজেকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।

নবীন শিক্ষার্থীরা। ছবি: বাংলারচিঠিডটকম

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তুমি আজকে এখানে অনেক কিছুই দেখবে না। আমি দারিদ্রতার কথা বলেছি। দারিদ্রতার জায়গায় এসে তুমি সর্বোচ্চ পজিশনটা নিজের অবস্থান থেকে তৈরি করে নিবে। সেটাই আমার প্রত্যাশা। কারণ পৃথিবিটা আজ তোমার হাতের মুঠোয়। অবকাঠামোগত বিষয়গুলো যদি নাও পাও তুমি যোগ্যতা অর্জনে পিছুপা হবে না। কোন এক শুভক্ষণে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। কিন্ত প্রতিষ্ঠার দীর্ঘ আটটি বছর ধরে আমি যা দেখেছি সেই আনুপতিক হারে সেই উন্নয়ন হয়নি। আজ থেকে নতুন ও পুরাতন শিক্ষার্থীদের মাধ্যমে সেই উন্নয়ন হবে।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির ছাত্রী হলের প্রভোস্ট মৌসুমি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. রাশিদুল ইসলাম, ফিশারিজ বিভাগের ড. প্রফেসর সাদিকুর রহমান, শিক্ষার্থী আদিবা খান রাউফি, লিটন আকন্দ, আবু সায়েম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের আত্মত্যাগকারী সকল শহীদদের স্মরণ করে এক মিনিট দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের সমাজ কর্ম, ম্যানেজম্যান্ট, সিএসই এন্ড ত্রিপলি, ফিশারিজ, গণিত বিভাগসহ সাতটি বিভাগের ২৫৮ জন নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

বশেফমুবিপ্রবিতে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪