ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

হোটেল শেখ রিপনে ডিবির অভিযান, ২০০টি ইয়াবাসহ গ্রেপ্তার ২

ডিবির অভিযানে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের সকাল বাজার এলাকায় হোটেল শেখ রিপন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টার দিকে হোটেলটির ১০২ নম্বর কক্ষে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- জামালপুর সদর উপজেলার নান্দিনা নয়াপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. সাদ হোসাইন কনক (১৯) ও নান্দিনা বালিয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. জাকির হোসাইন (২১)।

গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিব আহমেদ এ প্রতিবেদককে বলেন, বিশেষ অভিযানে ২০০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

হোটেল শেখ রিপনে ডিবির অভিযান, ২০০টি ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ১১:১৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪