ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হলেন লুলু মন্ডল

মো লুলু মন্ডল

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. লুলু মন্ডল। তাকে নিয়ে চলছে ইউনিয়নে আলোচনা সমালোচনা।

মো. লুলু মন্ডল বাল্য জীবন থেকে শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি পছন্দ করে ছাত্রদলের সাথে জড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের দিক নির্দেশনা মেনে ছাত্রদল করে আসছেন। দীর্ঘ ১০ বছর পাররামরামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে ন্যায় নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, দলের দুঃসময় তিনি নেতাকর্মীদের পাশে থেকে দল পরিচালনা করেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতি করতে গিয়ে মামলা হামলায় শিকার হলেও হাল ছাড়েননি দলের। জীবনের ঝুঁকি নিয়ে দলীয় বিভিন্ন প্রোগ্রাম করে আসছেন। সভাপতি প্রার্থী বেশ কয়েক জন হলেও নেতাকর্মীদের মাঝে মো. লুলু মন্ডলকে নিয়ে চলছে আলোচনা।

মো. লুলু মন্ডল বলেন, আমি বাল্য জীবন থেকে শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে এবং জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সফল এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সাহেবের দিক নির্দেশনায় দল পরিচালনা করে আসছি। দীর্ঘদিন যাবত ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কমিটি নেই। কয়েক মাসের মধ্য কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে, তাই আমি পাররামরামপুর ইউনিয়ন যুবদলের প্রার্থী হিসাবে নেতাকর্মীদের কাছে ঘোষণা দিয়েছি।

তিনি আরও বলেন, উপজেলা যুবদলের সভাপতি ও সদস্য সচিবসহ নেতাকর্মী যদি আমাকে সভাপতি হিসাবে কমিটি অনুমোদন দেন, আমি ইউনিয়ন যুবদলের নেতাকর্মী নিয়ে দলীয় কার্যক্রম অব্যাহত রাখবো।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হলেন লুলু মন্ডল

আপডেট সময় ০৯:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪