ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার্থীদের মানববন্ধন

৬ দফা দাবিতে মানববন্ধন করে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার্থীরা। ২১ অক্টোবর দুপুরে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে। ছবি: আসমাউল আসিফ

জামালপুরে জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসির শিক্ষার্থীরা। ২১ অক্টোবর সোমবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী কিবরিয়া গোলাম মহসিন, আশরাফুন নাহার, আনিসুর রহমান, সোহান আহমেদ, তাকুয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস জান্নাতসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজন করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালে স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালু করা। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি করে চাকুরিজীবীদের আনুপাতিক হারে পদন্নোতির নিয়ম বহাল। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শিক্ষকদের জন্য স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে নিয়োগ বিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করা। মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা। ব্যাচেলর ফার্মাসিস্টসহ সকল অনুষদের বিএসএসি ও এমএসসি কোর্স চালু, স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা প্রদানের দাবিসহ ৬ দফা দাবি তুলে ধরেন।

এসব দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

একই দাবিতে ২২ অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও পরের দিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবশে করবে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

জামালপুরে ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় ০৭:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪