ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

ইসরায়েলে পৌঁছেছে মার্কিন অ্যান্টি মিসাইল সিস্টেম

ইসরায়েলকে সহায়তায় বিভিন্ন সমরাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে যে অ্যান্টি মিসাইল সিস্টেম পাঠানো হয়েছে তা ইসরায়েলে বসানো হয়েছে। ২১ অক্টোবর সোমবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে এ নিয়ে আর বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা বৈরুত এবং লেবাননের দক্ষিণাঞ্চলে আরও বিমান হামলা চালিয়েছে।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, হিজবুল্লাহকে সমর্থন যোগায় এমন একটি ব্যাংকের কয়েকটি শাখায়ও হামলা করা হয়েছে। এর মধ্যে বৈরুতের দক্ষিণে দাহিয়েহ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে অস্ত্র ও বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে আসছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি ও বিভিন্ন যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে মার্কিন বাহিনী।

এ ছাড়া সাম্প্রতিক সময় ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছানোর পর ইসরায়েলে আরও সমরাস্ত্র পাঠায় মার্কিন প্রশাসন।সূত্র:ইত্তেফাক।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

ইসরায়েলে পৌঁছেছে মার্কিন অ্যান্টি মিসাইল সিস্টেম

আপডেট সময় ১০:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪