ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

র‌্যাবের অভিযান : আন্ত:জেলা অটোরিকশা চোরচক্রের হোতা সোহেল গাজী গ্রেপ্তার

গ্রেপ্তার আন্ত:জেলা অটোরিকশা চোরচক্রের হোতা মো. সোহেল গাজী। ছবি: বাংলারচিঠিডটকম

আন্ত:জেলা অটোরিকশা চোরচক্রের হোতা মো. সোহেল গাজীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল। ২০ অক্টোবর রবিবার সকালে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। গ্রেপ্তার সোহেল গাজী জামালপুর সদর উপজেলার জামালপুর পৌরসভা এলাকার দক্ষিণ কাছারিপাড়ার মৃত বাদশা গাজীর ছেলে। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ অক্টোবর সকাল অনুমান সোয়া ৯টার দিকে অটোরিকশাচালক মো. সাইফুল ইসলাম (৪৭) জামালপুর-মধুপুর আঞ্চলিক মহাসড়কের বেলটিয়া বাজার সংলগ্ন মেসার্স সুমাইয়া মরিয়ম স্টোরের পশ্চিমে তার বাড়ির সামনে রাস্তার পাশে অটোরিকশাটি রেখে বাড়িতে যান। এ সময় আন্ত:জেলা চোর চক্রের হোতা সোহেল গাজী (২৯) সাইফুল ইসলামের ব্যবহৃত অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা অটোরিকশাসহ তাকে আটক করে রাখে। এ সময় সাইফুল ইসলাম চেঁচামেচি শুনে ঘটনাস্থল তার বাড়ির সামনে এসে তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পকে চুরির বিষয়ে অবহিত করেন।

পরবর্তীতে র‌্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে জনতার হাতে আটক সোহেল গাজী এবং চোরাই উদ্ধার হওয়া অটোরিকশাসহ ক্যাম্পে নিয়ে আসেন। পরে এ ঘটনায় র‌্যাবের আভিযানিক দল আটক সোহেল গাজী, উদ্ধার হওয়া অটোরিকশা এবং অটোরিকশাচালক সাইফুল ইসলামসহ জামালপুর সদর থানায় নিয়ে যান। এ ঘটনায় ঘটনার দিনই অটোচালক সাইফুল ইসলাম বাদী হয়ে সোহেল গাজীকে আসামি করে দন্ডবিধি ৩৭৯/৪১১ ধারায় (পেনাল কোড-১৮৬০) একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী সাইফুল ইসলাম জামালাপুর সদর উপজেলার পলিশা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারণের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় হত্যার মত জঘন্য অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সমাজ ও দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

র‌্যাবের অভিযান : আন্ত:জেলা অটোরিকশা চোরচক্রের হোতা সোহেল গাজী গ্রেপ্তার

আপডেট সময় ০২:১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪