ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

বন্যায় ক্ষতিগ্রস্ত ‘আশা’ সদস্যরা পেলেন নগদ অর্থ সহায়তা

বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের নগদ অর্থ সহায়তা দেন ‘আশা’ ময়মনসিংহ ডিভিশনের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার সমীরন চন্দ্র রায়। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ‘আশা’ সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ২০ অক্টোবর রবিবার সকালে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব নগদ অর্থ সহায়তা প্রদান করেন ‘আশা’ ময়মনসিংহ ডিভিশনের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার সমীরন চন্দ্র রায়।

এসময় ‘আশা’ ব্রাঞ্চ ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

‘আশা’ ময়মনসিংহ ডিভিশনের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার সমীরন চন্দ্র রায় বলেন, শেরপুর জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ‘আশা’র সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়। তাই জেলার ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলা উপজেলার ৮টি ব্রাঞ্চের মাধ্যমে আশার ২২ হাজার ৬০০ জন ক্ষতিগ্রস্ত সদস্যকে দুই কোটি ২৬ লাখ টাকা সহায়তা নিজস্ব তহবিল থেকে প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আজ নকলা উপজেলার ‘আশা’ ধনাকুশা ব্রাঞ্চের বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে জনপ্রতি এক হাজার টাকা প্রদান করা হয়। সেই সাথে সদস্যরা চাইলে তাদের জমানো সঞ্চয় তুলে নেয়ার সুযোগ পাবে।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত ‘আশা’ সদস্যরা পেলেন নগদ অর্থ সহায়তা

আপডেট সময় ০৬:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪