ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হামাস আর গাজা শাসন করবে না : নেতানিয়াহু

ইসরাইলি সেনাবাহিনীর হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবির পর ১৭ অক্টোবর বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস আর গাজা শাসন করবে না।

জেরুজালেম থেকে সিনহুয়া জানায়, নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘হলোকাস্টের পর থেকে যে ব্যক্তি আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংঘটিত করেছে, তাকে আজ নিকেশ করা হয়েছে।’ ‘হামাস আর গাজা শাসন করবে না।’

গাজায় যারা ইসরাইলিদের জিম্মি করে রেখেছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যে তার অস্ত্র রাখে সমর্পণ করবে এবং জিম্মিদের ফিরিয়ে দেবে, আমরা তাকে ছেড়ে দেব এবং বাঁচতে দেব আর যে তাদের ক্ষতি করবে, তার রক্ত তার নিজের মাথায় থাকবে।’

নেতানিয়াহু এই অঞ্চলের জনগণকে ‘অশুভের অক্ষ রুখে দিতে এবং সমগ্র অঞ্চলে একটি শান্তি ও সমৃদ্ধির ভিন্ন ভবিষ্যৎ গড়ার’ আহ্বান জানান।

এদিকে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন, ‘সিনওয়ারকে খতম করা শহিদ সৈন্যদের পরিবার এবং অপহরণকারীদের কাছে একটি স্পষ্ট বার্তা যে আমরা সবকিছু করছি এবং করা অব্যাহত রাখব।’

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এবং ইসরাইলি নিরাপত্তা সংস্থা বৃহস্পতিবার যৌথভাবে নিশ্চিত করেছে যে বুধবার ইসরাইলি সেনাদের হাতে গাজা উপত্যকায় হামাস নেতা সিনওয়ার নিহত হয়েছেন।

হামাস সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

হামাস আর গাজা শাসন করবে না : নেতানিয়াহু

আপডেট সময় ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪