ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম

শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম ও বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে।

১৬ অক্টোবর বুধবার সমাজ সেবক শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে এবং ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের আয়োজনে বাট্টাজোর ইউনিয়নের নগর মামুদ উচ্চ বিদ্যালয়ে ২৯তম চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদ।

চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদসহ অন্যান্য অতিথিরা। ছবি: বাংলারচিঠিডটকম

সাবেক ইউপি সদস্য আবদুর রহিম সরকারের সঞ্চালনায় এবং চক্ষু সেবা কার্যক্রমের উদ্যোক্তা শাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন চক্ষু ক্যাম্পের চিকিৎসা কর্মকর্তা ডা. জামির হোসেন, ডা. রকিবুল ইসলাম, ইউপি সদস্য জিয়াউল হক প্রমুখ।

চক্ষু চিকিৎসা কার্যক্রমটি পরিচালনা করেন জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল।

ওই এলাকার ১৯০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ১০৫ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান ও স্বল্পমূল্যে ১২ জনকে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম

আপডেট সময় ০৫:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪