ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

দিগপাইতে বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

বিএনপিনেত্রী নিলোফার ইয়াসমিন চৌধুরী মনির পদত্যাগের দাবিতে দিগপাইতে বিক্ষোভ মিছিল। ছবি : আসমাউল আসিফ

জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পদ থেকে বিএনপিনেত্রী নিলোফার ইয়াসমিন চৌধুরী মনির পদত্যাগের দাবিতে ছাত্র-ছাত্রী অভিভাবকেরা জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। ১৬ অক্টোবর বুধবার বেলা ১১টায় সদর উপজেলার দিগপাইত বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর জামালপুরে বিএনপির নেতা ও নেত্রীরা বিভিন্ন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পদে নিযুক্ত হচ্ছেন। দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজের সভাপতি সাবেক আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর হোসেন সভাপতি ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের তাকে বাদ দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেত্রী সাবেক সংরক্ষিত সংসদ সদস্য নিলোফার ইয়াসমিন চৌধুরী মনি সভাপতি হন। এরপর থেকে তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন কলেজটির ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা।

কলেজের ছাত্র-ছাত্রীরা বলেন, সরকার পরির্বতনের পর কলেজে নিলোফার ইয়াসমিন চৌধুরী মনিকে সভাপতি করা হয়েছে। তাকে কোন দিন দেখিনি। তাকে চিনিও না। তাকে কিভাবে সভাপতি করা হলো। তার পদত্যাগ চাই। যতক্ষণ পর্যন্ত তাকে বাদ না দিবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

ছাত্র-ছাত্রীদের অবরোধের কারণে জামালপুর-টাঙ্গাইল আঞ্চরিক মহাসড়কে প্রায় দু’ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

দিগপাইতে বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

আপডেট সময় ০৫:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪