ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

পরস্পরের কূটনীতিকদের বহিষ্কার করল ভারত-কানাডা

ভারত ১৪ অক্টোবর সোমবার নয়াদিল্লিতে থাকা ছয় কানাডিয়ান কূটনীতিককে দেশ ত্যাগ করতে বলেছে। কানাডা থেকে ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা ও অন্যান্য ‘সুনির্দিষ্ট কূটনীতিক ও কর্মকর্তাদের’ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘন্টা পরে, কানাডিয়ান কূটনীতিকদের এ আদেশ দেয়া হয়েছে।

অন্যদিকে, কানাডাও হাই কমিশনারসহ ছয় ভারতীয় কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। অটোয়া বলেছে, ভারতীয় হাইকমিশনার ও অন্যান্য কূটনীতিকরা কানাডিয়ান একটি তদন্তের সাথে সম্পর্কিত বিষয়ে ‘স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি’ বলে দাবি করার পরে এই সর্বশেষ ঘটনাটি ঘটল। তবে নয়াদিল্লি তাদের এ দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জুন মাসে ভ্যাঙ্কুভারের কাছে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজার হত্যাকান্ডে ভারতীয় এজেন্টরা ভূমিকা রেখেছিল বলে অভিযোগ করার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লি ও অটোয়ার কূটনৈতিকরা বাকযুদ্ধে লিপ্ত হয়েছিল। ভারত সরাসরি এ অভিযোগ অস্বীকার করে একে ‘ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানায়।

ওই বাকযুদ্ধের পর দুই পক্ষ পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

পরস্পরের কূটনীতিকদের বহিষ্কার করল ভারত-কানাডা

আপডেট সময় ০৭:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪