ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর রবিবার ইংরেজি ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। সূত্র: টাইমস অব ইসরায়েল।

এর আগে গতকাল বাংলাদেশসহ ৪০টি দেশ শান্তিরক্ষীদের ওপর দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। এরপরই নেতানিয়াহু এসব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন।

নেতানিয়াহু বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বলছি, ইউএনআইএফআইএলের (শান্তিরক্ষী) সেনাদের হিজবুল্লাহর অবস্থান এবং যুদ্ধ চলা এলাকা থেকে সরিয়ে নেয়ার এখনই সময়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বারবার এই অনুরোধ জানিয়েছে। কিন্তু প্রত্যেকবার এটি প্রত্যাখ্যান করা হয়েছে। যার লক্ষ হলো হিজবুল্লাহর সন্ত্রাসীদের মানববর্মের মাধ্যমে নিরাপত্তা দেওয়া।

তিনি আরও বলেন, মাননীয় মহাসচিব এখনই শান্তিরক্ষীদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিন। দ্রুতসময়ে তাদের সরানোর এখনই সময়। আপনি সেনাদের সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়ে তাদের হিজবুল্লাহর জিম্মি বানাচ্ছেন। এটি শান্তিরক্ষী এবং আমাদের সেনা উভয়ের জীবনকে ঝুঁকিতে ফেলছে।

গত কয়েকদিনে শান্তিরক্ষীদের অবস্থান লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা। এতে বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন। শান্তিরক্ষীরা আহত হওয়ার পর পশ্চিমা দেশগুলো ইসরায়েলের নিন্দা জানিয়েছে।

লেবাননে জাতিসংঘের মোতায়েন করা সেনারা আহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। তিনি বলেছেন, “শান্তিরক্ষীরা আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এমন ঘটনা যেন আর না ঘটে তার সবই করার চেষ্টা করছে ইসরায়েল। তবে এর সবচেয়ে সহজ এবং স্পষ্ট উপায় হচ্ছে তাদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়া নিশ্চিত করুন।”সূত্র:ইত্তেফাক।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু

আপডেট সময় ১১:৪৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪