ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

বকশীগঞ্জে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে বিজিবির অধিনায়ক

পূজামণ্ডপ পরিদর্শন করেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাসানুর রহমান পিএসসি। ছবি: বাংলারচিঠিডটকম

সীমান্তবর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসবের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজামণ্ডপ পরিদর্শন করেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাসানুর রহমান পিএসসি।

তিনি ১৩ অক্টোবর রবিবার বেলা ১১টায় বকশীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

এসময় তিনি পূজা বিসর্জন পর্যন্ত বিজিবি সতর্কাবস্থা ও সর্বাত্মক নিরাপত্তায় থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে ধানুয়া কামালপুর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আনজু মিয়া, গণমাধ্যমকর্মীসহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের শারদীয় দুর্গোৎসবে বিজিবির সক্রিয় ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা।

মালিরচর ঘোষ পাড়া পূজামণ্ডপের সভাপতি মুকুল ঘোষ এ প্রতিবেদককে বলেন, আমরা বিজিবির নিরাপত্তা কার্যক্রম নিয়ে খুবই খুশি। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মত তারা আমাদের পাশে ছিল বলেই আমরা নির্বিঘ্নে পূজার কার্যক্রম সুন্দরভাবে করতে পেরেছি। ভবিষ্যতেও শারদীয় উৎসবে বিজিবি মোতায়েনের দাবি জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে বিজিবির অধিনায়ক

আপডেট সময় ০৩:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪