ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

জামালপুরে সিডসের উদ্যোগে দুর্নীতিবিরোধী প্রশিক্ষণ

বক্তব্য রাখেন জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম। ছবি:বাংলারচিঠিডটকম

তৃণমূল পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে গণজাগরণ তৈরি এবং সকল পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ করার লক্ষ্যে জামালপুরে সিডস কর্মসূচির আওতায় ফোকাল ব্যক্তিদের নিয়ে ৯ অক্টোবর বুধবার দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম।

উন্নয়ন সংঘের সিডস কর্মসূচি জামালপুর সদর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কর্মসূচি ব্যবস্থাপক মো. সামসুদ্দিন, উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম, ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের ফোকাল ব্যক্তি সাবিনা ইয়াসমিন।

বক্তব্য রাখেন সিডস কর্মসূচির ব্যবস্থাপক মো. সামসুদ্দিন।ছবি:বাংলারচিঠিডটকম

কেন্দুয়া ও তিতপল্লা ইউনিয়নের ২২ জন ফোকাল ব্যক্তি প্রশিক্ষণে অংশ নেন। জামালপুর সদর, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার প্রায় দুইশ জন ব্যক্তি ফোকাল ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন। এরা সবাই দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করবেন।

সূত্র জানায়, দেশব্যাপী সীমাহীন দুর্নীতির কবল থেকে সাধারণ মানুষকে রক্ষায় জনসচেতনতা এবং গণজাগরণের মাধ্যমে সামাজিক আন্দেলন গড়ে তোলার লক্ষ্যে সিডস কর্মসূচির আওতায় দুর্নীতিবিরোধী ও দুর্নীতি প্রতিরোধের কৌশল ও দক্ষতা উন্নয়নে জামালপুরে এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।

উল্লেখ নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক (সিডস) কর্মসূচির আওতায় ২০২৮ সালের শেষ নাগাদ জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

জামালপুরে সিডসের উদ্যোগে দুর্নীতিবিরোধী প্রশিক্ষণ

আপডেট সময় ১২:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪