ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ১

গ্রেপ্তার মাদক কারবারি মোশারফ হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ২৪ বোতল ভারতীয় মদসহ মোশারফ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) এর সদসরা।

৮ অক্টোবর মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার বগারচর ইউনিয়নের রামরামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রামরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি-২ এর সদস্যরা।

অভিযানকালে ২৪ বোতল মদসহ রামরামপুর গ্রামের মান্দু শেখের ছেলে মোশারফ হোসেনকে (২৪) আটক করা হয়।

অপরদিকে সোমবার রাতে পৃথক অভিযানে ইসলামপুর এলাকা থেকে ১৫টি ইয়াবা বড়িসহ শফিকুল ইসলাম শিপন (৩৬) নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) এর ওসি মো. সোহেল রানা বলেন, আটক আসামিদের মঙ্গলবার বিকালে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ডিবি-২ এর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ১

আপডেট সময় ০৬:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪