ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী

র‌্যাবের অভিযান : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা মামলার আসামি মোশারফ গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মোশারফ হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্রসহ হামলা মামলার আসামি মোশারফ হোসেন শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজার এলাকায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। ৭ অক্টোবর সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, ৪ আগস্ট বেলা পৌনে ৩টার দিকে একদল লোক বে-আইনী জনতাবদ্ধে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেলসহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে শেরপুর সদর উপজেলার খরমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মিছিলে হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় মো. মন্টু মিয়া বাদী হয়ে ২৯ আগস্ট শেরপুর সদর থানায় দুটি হত্যার চেষ্টা মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৪/৪২৩। ওই মামলার এজাহারে উল্লেখ থাকা আসামিদের মধ্যে মোশারফ হোসেনও (২৮) অন্যতম আসামি। মামলা দায়েরের পর থেকে মোশারফ হোসেনসহ অন্যান্য আসামিরা গ্রেপ্তার এড়াতে পালিয়ে যান। ওই মামলার আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে মামলা দায়ের হওয়ার পর থেকেই র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

র‌্যাব জানায়, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই মামলার এজাহারে উল্লেখ থাকা আসামি মোশারফ হোসেনের অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির একটি আভিযানিক দল বিশেষ অভিযানে নামে। ৭ অক্টোবার দুপুর আড়াইটার দিকে এ অভিযানের সময় কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের উপস্থিতিতে র‌্যাবের শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামি মোশারফ হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। মোশারফ হোসেন শেরপুর সদরের কুসুমহাটি ঘিনাপাড়ার মৃত আব্দুল মোতালেব ছেলে। মামলাটির ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেপ্তার আসামি মোশারফ হোসেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেপ্তারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মত জঘন্য অপরাধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র‌্যাব-১৪ অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

জনপ্রিয় সংবাদ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

র‌্যাবের অভিযান : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা মামলার আসামি মোশারফ গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪