ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

আরও শক্তিশালী হলো ঘূর্ণিঝড় ‘মিল্টন’, আঘাত হানবে যখন

মেক্সিকো উপকূলে অবস্থান করা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘মিল্টন’ আরও শক্তি সঞ্চয় করেছে। আবহাওয়াবিদদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, মিল্টন আরও শক্তিশালী হয়ে এখন ক্যাটাগরি ৫ এ পৌঁছানোর কাছাকাছি রয়েছে।

সিএনএন বলছে, ৯ অক্টোবর বুধবার রাতে ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে আঁচড়ে পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ফ্লোরিডার বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।

ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুসারে মিল্টন এখন ১৫৫ মাইল প্রতি ঘণ্টা বেগে এগোচ্ছে। এটি হারিকেন ক্যাটাগরি ৫ থেকে মাত্র দুই মাইল দূরে রয়েছে। ঝড়টি ক্যাটাগরি ৫ এ পৌঁছে আঘাত হানলে, তা হবে বছরের দ্বিতীয় হারিকেনের আঘাত। এর আগে জুলাইয়ের শুরুতে বেরিল প্রথম ক্যাটাগরি ৫ হারিকেন হিসেবে ভূপৃষ্ঠে আঁচড়ে পড়েছিল।

এদিকে ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে হারিকেন মিল্টনের ল্যান্ডফলের আগে গভর্নর আসে রন ডিসান্টিস টাম্পা উপসাগরীয় এলাকার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, গত মাসের শেষদিকে ফ্লোরিডার বিগ বেন্ড উপকূলে আঘাত হানে হারিকেন হেলেন। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। হারিকেনের তাণ্ডবে প্রাণহানির পাশাপাশি বিগ বেন্ড ও আশপাশের এলাকার অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। একইসঙ্গে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শত শত রাস্তা ডুবে যায়।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

আরও শক্তিশালী হলো ঘূর্ণিঝড় ‘মিল্টন’, আঘাত হানবে যখন

আপডেট সময় ১০:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪