ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

সিডসের আওতায় বেকার যুবকদের টিটিসির ড্রাইভিং প্রশিক্ষণে অন্তর্ভুক্তিকরণ

প্রশিক্ষণের উদ্বোধন করেন টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ হারুন আল মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের পর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় কর্মসক্ষম বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২ অক্টোবর বুধবার জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন জামালপুর টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ হারুন আল মামুন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সিডস কর্মসূচির ব্যবস্থাপক সামসুদ্দিন, উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম, হিজড়া প্রকল্পের কর্মকর্তা আরজু আহম্মেদ, টিটিসির প্রশিক্ষক মো. আফজাল খান, মো. রুকুনুজ্জামান প্রমুখ।

জানা যায়, উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারের মোট ২০ জন যুবককে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য নির্বাচিত করে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়। বুধবার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।ছবি: বাংলারচিঠিডটকম

টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ হারুন আল মামুন বলেন, উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলো যদি দরিদ্র বেকারদের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করে তাহলে বেকারত্বরে অভিশাপ থেকে দেশ দ্রুত মুক্তি লাভ করবে।

তিনি বলেন, টিটিসির সীমাবদ্ধতার কারণে এলাকার চাহিদা অনুযায়ী লোক ভর্তি করা যায় না। তবে পর্যায়ক্রমে শর্তসাপেক্ষে কর্মসক্ষম বেকারদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের আওতায় আনা হয়।

প্রশিক্ষণে নতুন ও পুরাতন টিটিসির প্রশিক্ষণার্থীদের সাথে উন্নয়ন সংঘের প্রতিনিধিগণ।ছবি: বাংলারচিঠিডটকম

জানা যায়, জামালপুর টিটিসিতে বর্তমানে মোটর ড্রাইভিং, কম্পিউটার, ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স, হাউজ ওয়ারিং, ভাষা শিক্ষাসহ বিভিন্ন কারগরি প্রশিক্ষণ দেওয়া হয়।

অপরদিকে ২০২৮ সালের শেষ নাগাদ জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক (সিডস) কর্মসূচির আওতায় চলতি বছর ৭৫ জন বেকার বেকার যুবক, যুবতীদের কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। এদেরকে পরবর্তীতে চাকরির ব্যবস্থা করার জন্যও চেষ্টা করা হবে।

উল্লেখ্য, নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘ জেলার সদর, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় সিডস কর্মসূচি বাস্তবায়ন করছে।

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

সিডসের আওতায় বেকার যুবকদের টিটিসির ড্রাইভিং প্রশিক্ষণে অন্তর্ভুক্তিকরণ

আপডেট সময় ০৬:৫৭:১২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪