ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

ইসরাইলে ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান : রাষ্ট্রীয় গণমাধ্যম

ইরান প্রথমবারের মতো হাইপারসনিক অস্ত্রসহ ইসরাইলে ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে ইসরাইল এ হামলার প্রতিশোধ নেয়ার শপথ করেছে।

২ অক্টোবর বুধবার রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরানি মিডিয়া ‘ক্ষেপণাস্ত্র নিক্ষেপের’ অনলাইন ফুটেজ সম্প্রচার করেছে। ইসলামি বিপ্লবী গার্ড কর্পস বলেছে, তেল আবিব ও অন্যান্য ঘাঁটির আশেপাশে ‘তিনটি সামরিক ঘাঁটি’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

রেভল্যুশনারি গার্ডস জানায়, ১ অক্টোবর মঙ্গলবার গভীর রাতে ‘৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান তাদের ভূখণ্ডে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার বেশিরভাগই ঠেকিয়ে দেওয়া হয়েছে।

ইরান ২০২৩ সালের জুনে একটি মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে, যার শব্দের গতির চেয়ে ১৫ গুণ পর্যন্ত হাইপারসনিক গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছিলেন অস্ত্রটি ইরানের ‘প্রতিরোধ ক্ষমতা’ বাড়িয়ে তুলবে এবং এ অঞ্চলের দেশগুলোয় শান্তি ও স্থিতিশীলতা আনবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একটি ‘বড় ভুল’ করেছে।

ইসরাইল গত সপ্তাহে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার পর দেশটিতে এ হামলা চালানো হয়।

ইরানের চিফ অফ স্টাফ হুঁশিয়ারি করে বলেছেন, ইরানে হামলা চালানো হলে ইসরাইলের অবকাঠামোয় আঘাত হানবে তেহরান।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

ইসরাইলে ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান : রাষ্ট্রীয় গণমাধ্যম

আপডেট সময় ০৮:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪