ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ভারতে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ

মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল করে তৌহিদী জনতা। ছবি: বাংলারচিঠিডটকম

ভারতের কট্টরপন্থী হিন্দু পন্ডিত ও বিজেপির সংসদ সদস্য কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা ও কটূক্তির ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে বাংলাদেশে।

জঘন্য ও ঘৃণিত এই কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধর্মপ্রাণ মুসলমান, আলেম ওলামা ও তৌহিদী জনতা ৩০ সেপ্টেম্বর সোমবার বিকালে বিক্ষোভ মিছিল বের করে।

বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে মওলানা হামিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুফতী মোহাম্মদ আলী, মুফতী মুহিব হাসান, মওলানা মিজানুর রহমান, মওলানা আমিনুল ইসলাম, মওলানা রফিকুল ইসলাম রূহানী, মওলানা রাশেদুল ইসলাম রাশেদী, মুফতী বেলাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের প্রাণের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতে যেভাবে বিষোদগার করা হয়েছে তা অবশ্যই অবমাননার শামিল। ভারতের হিন্দুত্ববাদীরা এর আগেও আমাদের প্রিয় নবীকে নিয়ে অবমাননা করেছেন।

তাই বিশ্বনবীকে নিয়ে অবমাননাকর কোন কিছুই আমরা মেনে নেব না। যদি ওই বিতর্কিত পন্ডিত ও বিজেপির সংসদ সদস্যকে গ্রেপ্তার করা না হয় তাহলে এদেশ থেকেই দুর্বার আন্দোলন গড়ে তুলব।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ভারতে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ

আপডেট সময় ০৮:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪