ঢাকা ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাকরি স্থায়ীকরণ চায় জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি: বাংলারচিঠিডটকম

চাকরির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে স্থায়ী করাসহ বিভিন্ন দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে সারাদেশের ন্যায় জামালপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন খান, জয় প্রকাশ নন্দী, মোহাম্মদ শামীম খান, সহকারী মহা-ব্যবস্থাপক সাধন কুমার মন্ডল, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম অপারেশন এন্ড ম্যান্টেন্যান্স মো. গাওসুল আযম, ইসলামপুর জুনাল অফিসে ডিজিএম মো. আলী বদ্দি খান সুজন প্রমুখ।

জামালপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন। ছবি: মো. আলমগীর

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিম্নমানের মালামাল ক্রয় ও সরবরাহ করে থাকেন। প্রয়োজনীয় মালামাল ও জনবলের সংকট তৈরি করে গ্রাহকপর্যায়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করা হয়। সেই সাথে গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে দ্বৈতনীতি পরিহার করে বিআরইবি-পিবিএস এক করাসহ অভিন্ন চাকরী বিধি প্রনয়ণ করাসহ সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবি জানিয়েছেন বক্তরা। দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে স্মারকলিপি পেশ করেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাবৃন্দ।

জেলার বিভিন্ন উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

চাকরি স্থায়ীকরণ চায় জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

আপডেট সময় ১০:৫৬:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪