ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার
কানপুর টেস্ট

বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আগের রাত থেকে হওয়া বৃষ্টির কারণে দ্বিতীয় দিন মাঠে নামতে পারেনি দু’দল। বাংলাদেশ সময় ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে দিনের খেলার ইতি টানেন ম্যাচ অফিসিয়ালরা।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বৃষ্টি ও আলো স্বল্পতার কারণে টেস্টের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেটে ১০৭ রান করেছিলো বাংলাদেশ।

ওপেনার জাকির হাসান শূন্য, সাদমান ইসলাম ২৪ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রানে সাজঘরে ফিরেন। দিন শেষে অপরাজিত থাকেন মোমিনুল হক ও মুশফিকুর রহিম।

৭টি চারে মোমিনুল ৪০ এবং ১টি বাউন্ডারিতে মুশফিকুর রহিম অপরাজিত ৬ রান করেন। আকাশ দীপ ৩৪ রানে ২ এবং রবীচন্দ্রন অশ্বিন ২২ রানে ১ উইকেট নেন।

চেন্নাইয়ে প্রথম টেস্ট ২৮০ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত।

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

কানপুর টেস্ট

বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা

আপডেট সময় ০৬:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪