ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠিত

সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মোমেন

শেরপুরের নকলা উপজেলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক পদে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী মো. আব্দুল্লাহ আল মোমেনকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী কল্যাণ সমিতি নকলা উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রহিম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) রফিকুল ইসলাম, মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) আবু কাউছার বিদ্যুৎ, স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেন, নাহিদুর রহমান, রেজাউল করিম, শাহিনুর আলম তালুকদার, পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী (এফ এ) কুরবান আলী ও জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এমদাদুল হক প্রমুখ।

এই সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী (এফ এ) মো. আব্দুল্লাহ আল মোমেনকে সাধারণ সম্পাদক হিসেবে আগামী দুই বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়। উভয় পদে একজন করে প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজ নিজ পদে নির্বাচিত হয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ সভার দিন থেকে আগামী পনেরো (১৫) দিনের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক সর্বাধিক গ্রহযোগ্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকগণকে সকল সদস্যের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠিত

আপডেট সময় ০৭:০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪