ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

বশেফমুবিপ্রবির প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক দায়িত্ব পেলেন সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম

সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। ২৫ সেপ্টেম্বর বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য যোগদান না করা পর্যন্ত সাময়িকভাবে একই বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলামকে জরুরি প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো।’

জানা যায় , গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগের পর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে জটিলতার সৃষ্টি হয়। এরপর ২৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক ও অন্যান্যদের আলোচনার মাধ্যমে মো. সাইফুল ইসলামকে এ দায়িত্ব পালনের জন্য প্রস্তাব করে এবং প্রস্তাবটি ইউজিসি বরাবর পাঠানো হয়। পরে ইউজিসি মো. সাইফুল ইসলামকে এই দায়িত্ব পালনের জন্য অনুমতি প্রদান করেন।

সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আমি বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে পরামর্শক্রমে দায়িত্ব পালন করব। আমি এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

বশেফমুবিপ্রবির প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক দায়িত্ব পেলেন সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম

আপডেট সময় ০৩:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪